চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে জামায়াত-শিবিরকর্মীদের  মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৪১ পিএম, ২০২৪-০৯-২৮

রাঙামাটিতে জামায়াত-শিবিরকর্মীদের  মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটিতে প্রথমবারের মতো জামায়াত-শিবিরের বাছাইকৃত কর্মীদের গণমাধ্যম বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা। সাংগঠনিকভাবে দলীয় কর্মীদের নাগরিক সাংবাদিকতা বিষয়ে আগ্রহী ও দক্ষ করে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছেন। শনিবার দুপুরে রাঙামাটির বনরূপায় জামায়াতের কার্যালয়ের হলরুমে মিডিয়াকর্মী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
 
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম। এতে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহ-সেক্রেটারি মনসুরুল হক, প্রচার সেক্রেটারি এ্যাডভোকেট হারুনুর রশিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার আল হক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এসএ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান, দৈনিক মানবজমিন,এশিয়ান টিভির রাঙামাটি প্রতিনিধি ও সিএইচটি টাইমস টোয়েন্টি ফোর ডটকমের নির্বাহী সম্পাদক আলমগীর মানিক।
 
কর্মশালায় রাঙামাটির সরকারী কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট, পৌর এলাকা, সদর উপজেলাসহ কাপ্তাই, লংগদু, নানিয়ারচর, রাজস্থলী, চন্দ্রঘোনাসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ও শিবিরের বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কর্মশালার মাধ্যমে তাদের নেতাকর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে যাতে করে ভবিষ্যতে এই প্রশিক্ষণার্থীরা সংগঠনের প্রচার সেলকে আরো শক্তিশালী করতে পারে এবং সাংগঠনিক কার্যক্রম মিডিয়ায় তুলে ধরতে পারে। 

এছাড়াও প্রত্যেকের এলাকার সফলতার গল্প এবং দূর্ভোগের চিত্র দেশ তথা সারাবিশ্বে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। জামায়াত-শিবিরের এই মিডিয়া প্রশিক্ষণার্থীরাই আগামীতে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে বলেও মন্তব্য করেছেন রাঙামাটির জামায়াত নেতৃবৃন্দ

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর